রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

রাজধানীতে শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৩:৫১ পিএম

রাজধানীতে  শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুর দেড়টার দিকে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম। 

তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হওয়ার তথ্য পেয়েছে পুলিশ। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।