শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

বৃদ্ধা মাকে ঘরে রাখতে সন্তানের অনীহা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৬, ১০:১৪ পিএম

বৃদ্ধা মাকে ঘরে রাখতে সন্তানের অনীহা

মায়ের দীর্ঘদিনের লালিত শখ ও ইচ্ছা পূরণ করতে রাজকীয় সাজে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেছেন সাকিব মিয়া নামের এক যুবক। শুক্রবার (৯ অক্টোবর) গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রাম থেকে একই এলাকার হিংগারপাড়া গ্রামে কনের বাড়ির উদ্দেশে এই ব্যতিক্রমী বরযাত্রা বের করা হয়।

বরযাত্রার বহরে বিশালাকার হাতির উপস্থিতি দেখতে গ্রামের কাঁচা-পাকা রাস্তার দুই পাশে ভিড় জমান শত শত উৎসুক নারী-পুরুষ ও শিশু।

অনেকেই মুঠোফোনে এই স্মরণীয় মুহূর্তটির ছবি তোলেন এবং ভিডিও ধারণ করেন।

বরের পারিবারিক সূত্রে জানা গেছে, ২৫ বছর বয়সী সাকিব মিয়া সাদুল্যাপুরের ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের বাসিন্দা ছায়েদ আলীর ছেলে। অন্যদিকে কনে সুরাইয়া আক্তার একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের বাসিন্দা খোকন মিয়ার মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং তাঁর বহুদিনের একটি ইচ্ছা বাস্তবে রূপ দিতেই সাকিব এই ভিন্নধর্মী আয়োজন করেন। দিনভর পুরো ধাপেরহাট এলাকায় এই হাতির পিঠের বরযাত্রাটি ছিল মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু।

নিজের অনুভূতি প্রকাশ করে বর সাকিব মিয়া বলেন, বিয়ে যেকোনো মানুষের জীবনের একটি স্মরণীয় দিন। দিনটিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি তিনি তাঁর মায়ের দীর্ঘদিনের একটি সুপ্ত ইচ্ছা পূরণ করতে চেয়েছেন। তিনি নতুন দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সিপন জানান, মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়ার ব্যতিক্রমী এই উদ্যোগটি পুরো এলাকায় ব্যাপক কৌতূহল ও ইতিবাচক সাড়া ফেলেছে।