সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সাঘাটায় সেনা অভিযানে অবৈধ ওষুধসহ বাবা-ছেলে আটক

মোস্তাফিজুর রহমান

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:৫৬ পিএম

সাঘাটায় সেনা অভিযানে অবৈধ ওষুধসহ বাবা-ছেলে আটক

ছবি - সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সেনাবাহিনীর একটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকার হেলাল মিয়া (৫০) এবং তার ছেলে শাওন মিয়া (২৮)।

সাঘাটা সেনা ক্যাম্পের তথ্যানুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার এই অভিযান চালানো হয়। অভিযানে হেলাল মিয়ার দুটি ওষুধের দোকান থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯২ পিস নিষিদ্ধ টারপেন্ডা, ১২০০ পিস 'নাইম মুলিড বাবা' নামের নেশাজাতীয় ট্যাবলেট এবং বিভিন্ন কোম্পানির ভুয়া ওষুধপত্র। এ ছাড়াও তিনটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. তাহসিন তামিম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে আটক বাবা-ছেলেকে সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।