অক্টোবর ৬, ২০২৫, ০৪:৪৬ পিএম
আজ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। অপরাধ ছিল একটাই: ভিন্নমত এবং দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলা। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে এই বীর শহীদকে স্মরণ করছি।
আবরার ফাহাদের আত্মত্যাগ প্রমাণ করে, সন্ত্রাস ও ট্যাগিংমুক্ত ক্যাম্পাস এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোসহীন কণ্ঠস্বরের প্রয়োজনীয়তা কতটুকু। শিক্ষাপ্রতিষ্ঠান কোনো টর্চার সেল নয়, এটি জ্ঞানার্জনের পবিত্র স্থান। আমরা আর কোনো মেধাবী ছাত্রকে দলীয় সন্ত্রা*সের বলি হতে দিতে পারি না।
এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার: রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য 'শিবির' বা 'রাজাকার' ট্যাগিংয়ের ঘৃণ্য অপপ্রচার অবিলম্বে বন্ধ করতে হবে। এই ট্যাগিং ছিল আবরারের ওপর হামলার ন্যায্যতা দেওয়ার এক ভয়ংকর কৌশল মাত্র।
আমাদের আবরারের রক্তে শিক্ষা ও শপথ দুটোই নেওয়া উচিত। শিক্ষা হলো—দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় আমরা সর্বদা আপোসহীন থাকব। বিদেশি শক্তির আধিপত্য আর দেশীয় দালালদের সন্ত্রাস কোনোটিই যেন শিক্ষাঙ্গনে চলতে না পারে। আবরার ফাহাদের শাহাদাত বৃথা যেতে পারে না। তার স্মরণে আমাদের জোরালো দাবি: সন্ত্রাস ও আধিপত্যবাদমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করা হোক এবং শিক্ষাঙ্গনে সকল প্রকার সন্ত্রাসী সংগঠনের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন