রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আটোয়ারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ০৬:৩৪ পিএম

আটোয়ারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

ছবি-দিনাজপুর টিভি

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্য এবং ‘সমবায় শক্তি, সমবায়ই মুক্তি’ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমবায় অফিসার মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি স্বাগত বক্তব্য রাখেন।প্রতিশ্রুতি কৃষক সমবায় সমিতি লি. এর সভাপতি মো. নাজিম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বোর্ডের অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এ. জেড. এম. বজলুর রহমান (জাহেদ)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মুহা. বিপ্লবী জিল্লুর নূর হোসেন সরকার, আটোয়ারী অটোবাইক মালিক সমবায় সমিতির সভাপতি শাহাদত হোসেন সাজ্জাদ এবং আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ. জেড. এম. বজলুর রহমান (জাহেদ) বলেন, ‘সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা ও জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করা সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সামাজিক বন্ধন সুদৃঢ় করারও মাধ্যম।’

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।