সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিতে হবে‍‍`: বাবর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ১০:৪১ পিএম

ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিতে হবে‍‍`: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, কোনোক্রমেই দলীয় ঐক্য বিনষ্ট করা যাবে না, সবাইকে ঐক্যবদ্ধ থেকেই দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি নেতাকর্মীদের জনকল্যাণে কাজ করার এবং সব পরিস্থিতিতে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে দল কোনোভাবেই বিপদগ্রস্ত না হয়।

শনিবার (০১ নভেম্বর) দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আয়োজিত মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কর্মী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আপনারা জানেন, দীর্ঘ ৯ মাস ধরে জাতীয় ঐকমত্য গঠন ও জুলাই সনদ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। আমি আশা করি, এ বিষয়ে অচিরেই দল একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছাবে। আপনারা ধৈর্য ধরবেন, কখনও বিপদগ্রস্ত হবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকুন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহবুবুন্নবী শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির সাবেক সভাপতি মাসুম আহম্মেদসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।