বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে ৩ মাদকসেবীর কারাদণ্ড: অভিযানে পুলিশ ও প্রশাসন

মোঃ জাহিদ হাসান

সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:০৬ পিএম

বীরগঞ্জে ৩ মাদকসেবীর কারাদণ্ড: অভিযানে পুলিশ ও প্রশাসন

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার কবিরাজের হাট এলাকার আখ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ৩ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ভোগনগর গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. তরিকুল ইসলামকে ১ বছর কারাদণ্ড ১০০ টাকা জরিমানা, ডাবরা জীনেশ্বরী গ্রামের আব্দুল গনির ছেলে মো. মুন্না ইসলামকে ৬ মাস কারাদণ্ড ১০০ টাকা জরিমানা এবং চৌপুকুরিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আবু সাঈদ সোহাগকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ১০০ টাকা জরিমানা করেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত বীরগঞ্জ গড়তে থানা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।