মো: মামুনুর রাশিদ
নভেম্বর ২৫, ২০২৫, ০৭:৫৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর জেলার অধীনস্থ ফুলবাড়ী উপজেলা শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের নতুন নেতৃত্ব অনুমোদন করা হয়েছে। নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের তৃণমূল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।
ফুলবাড়ী উপজেলা কমিটিতে মো. সাদরুল ইসলাম শিমুল-কে আহ্বায়ক এবং মো. আন নূর মোহাম্মদ-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রজন্ম দলের ফুলবাড়ী পৌর শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে মো. আব্দুর রউফ সরকার-কে আহ্বায়ক এবং সবুজ গাঙ্গুলী-কে সদস্য সচিব করা হয়েছে।
নতুন কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রজন্ম দলের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক রবিউল আলম বাবু এবং সদস্য সচিব সৈয়দ লতিফুল ইসলাম লিপন।এছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বিপ্লব কুমার নাগ জয়, মিনহাজ উদ্দিন আহমেদ খোকন, তৈমুর ইসলাম আপেল, আজমির হোসেন লাবু, পৌর সদস্য সচিব তাইফুর সনেটসহ জেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
নতুন নেতৃত্ব দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তৃণমূল নেতারা মনে করছেন।