সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সীমান্তবাসীর পাশে বিজিবি: দিনাজপুরে ৬ শতাধিক দরিদ্রকে শীতবস্ত্র

মো: মামুনুর রশিদ

নভেম্বর ২৯, ২০২৫, ০২:৩৫ পিএম

সীমান্তবাসীর পাশে বিজিবি: দিনাজপুরে ৬ শতাধিক দরিদ্রকে শীতবস্ত্র

ছবি-দিনাজপুর টিভি

সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা ও জীবন মান উন্নয়নে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ৪২ ব্যাটালিয়নের পক্ষ থেকে ৬ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র এবং ৫ শতাধিক নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।

আজ শনিবার সকালে বিরল উপজেলার সীমান্তঘেঁষা গ্রাম দক্ষিণ মেরাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।কর্মসূচি উদ্বোধনকালে সেক্টর কমান্ডার কর্নেল ফয়সাল হাসান খান বলেন,

"সীমান্ত সুরক্ষা, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সাধারণ মানুষের নিরাপত্তা, জীবন মান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা প্রদানেও অগ্রণী ভূমিকা পালন করছে।

বিজিবি সূত্র জানায়, আগামীতে সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।