সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সীমান্তে তল্লাশি চালিয়ে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করল বিজিবি

আতিউর রহমান

ডিসেম্বর ১, ২০২৫, ০৬:৪৫ পিএম

সীমান্তে তল্লাশি চালিয়ে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করল বিজিবি

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।

আজ সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) রাত ৪:৩০টায় বিরল উপজেলাধীন রামচন্দ্রপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ৩২৯/৪-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জলপাড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট।

চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবি আরও জানায়, পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের কঠোর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।