ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৩১ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ রুবানা তানজিন। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গতকাল সোমবার (১ ডিসেম্বর) তিনি জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরে যোগদান করেন।
৩৭তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর পূর্বে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করেন। তাঁর দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়।
যোগদান করার পর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনকে সুশীল সমাজ ও নানা পেশা-শ্রেণীর সংগঠন অভিনন্দন ও ফুল দিয়ে বরণ করে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নবাগত এই কর্মকর্তাকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
তাঁর যোগদান করার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন মো. রফিকুল ইসলাম, যিনি বর্তমানে বদলি হয়ে উপ-পরিচালক, রপ্তানি উন্নয়ন ব্যুরো, ঢাকাতে যোগদান করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন