সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবিতে চিরিরবন্দরে বিক্ষোভ ও সমাবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৬:৫৮ পিএম

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবিতে চিরিরবন্দরে বিক্ষোভ ও সমাবেশ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।গতকাল বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা চত্বরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির দাবি।

বাস্তবায়ন পরিষদ ও শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা একত্রিত হয়ে এই সমাবেশ করেন।

সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ বলেন:অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি দ্রুত বাস্তবায়ন করতে হবে।সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের প্রজ্ঞাপন দ্রুত জারি করতে হবে।

শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চয়তা দিতে হবে।সমাবেশে উপজেলার প্রায় সকল শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে তাঁরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার নিকট দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।