রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে ১৫০০ কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৫, ০৭:৩৪ পিএম

নবাবগঞ্জে ১৫০০ কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং হাইব্রিড বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।

উদ্বোধনের সময় ইউএনও জিল্লুর রহমান কৃষকদের উদ্দেশে বলেন, সরকার কৃষকদের উৎপাদন খরচ কমানো ও কৃষিকে লাভজনক করতে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এই সার ও বীজ বিতরণের মাধ্যমে কৃষকদের আবাদ বৃদ্ধিতে উৎসাহিত করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কেরামত আলী, গণমাধ্যম কর্মী এবং কৃষকসহ অনেকে। এই কর্মসূচির মাধ্যমে উপজেলার ১৫০০ কৃষক সরাসরি উপকৃত হবেন।