রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বোচাগঞ্জে মাদক সেবন ও শান্তি বিনষ্টের অভিযোগে যুবকের কারাদণ্ড

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:৩০ পিএম

বোচাগঞ্জে মাদক সেবন ও শান্তি বিনষ্টের অভিযোগে যুবকের কারাদণ্ড

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে মো. ফাহিম হোসেন (২৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই দণ্ড প্রদান করেন।

ফাহিম হোসেন ১নং নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের বাসিন্দা।জানা যায়, গত শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে নাফানগর ইউনিয়নের শিমুলতলী এলাকায় মাদক সেবন করে।

একজন ব্যক্তি জনসাধারণের শান্তি বিনষ্ট করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের নির্দেশে এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন।অভিযানে মাদক ডিলার ফাহিম হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৬ পিস টাপেন্টা ডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত ফাহিম হোসেনকে আজ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে বোচাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।