রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

অলিউর রহমান মিরাজ

ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:৫০ পিএম

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে আজ রবিবার (১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় একাত্তরে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয় এই আয়োজনে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু দে, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস।

মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম এবং নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিউর রহমান।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। এই আত্মত্যাগ আমাদের স্বাধীনতাকে সুসংহত করতে সহায়তা করেছিল।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং নবাবগঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।অনুষ্ঠানের শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।