মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:৩৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (১৪ ডিসেম্বর) দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম এবং দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।
এছাড়াও সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোকশেদ আলী মঙ্গলিয়া।
দিনাজপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক ও সাবেক অধ্যক্ষ এ কে এম আল আব্দুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রওনাকুল ইসলাম।বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম-সহ অন্যান্য অতিথিবৃন্দ।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রভাষক মো. হারুন উর রশীদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।