ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:০১ পিএম
দীর্ঘ প্রায় ৩১ বছর সরকারি চাকরি জীবন শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের ইনচার্জ বিশিষ্ট রেডিওলজিস্ট ও ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া'র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে হাসপাতাল মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. নুরুল ইসলাম।
মেডিসিন বিভাগের প্রধান ডা. শাহাব আহমেদ, নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. মো. সারোয়ার মুর্শেদ আলম, চক্ষু বিভাগের অধ্যাপক ডা. হারিসুর রহমান হিরু, গাইনী বিভাগের ডা. ইশরাত শারমিন ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. শ্যামলী সাহা।বক্তারা ডা. জিয়া'র বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর অবসর জীবনের সফলতা কামনা করেন।অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য শিক্ষক, চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া ৯ মে ১৯৯৪ তারিখে সরকারি চাকরিতে যোগদান করেন এবং আজ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সরকারি চাকরি হতে অবসর গ্রহণ করলেন। এদিকে, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের পক্ষ থেকেও তাঁকে পৃথকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন