ডিসেম্বর ৩১, ২০২৫, ০৯:০৬ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা অফিসার মো. জিয়াউল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক (স্কুল) ও উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকারম হোসেন।
এ সময় বক্তারা কাহারোল উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিদায়ী কর্মকর্তার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিদায় বেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সহকর্মীরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন