ফাহিম হোসেন রিজু
জানুয়ারি ১, ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে আনন্দমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘বই উৎসব’ পালিত হয়।
উপজেলার ঐতিহ্যবাহী বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের আগে এক ব্যতিক্রমী আয়োজন লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে।
বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (মাওলানা) মো. শহিদুল ইসলাম মন্ডল।
দোয়া শেষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী খন্দকার বলেন, “বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে আমরা আনন্দিত। সঠিক সময়ে বই পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে পারবে বলে আমাদের বিশ্বাস।
বই বিতরণকালে সহকারী শিক্ষক মো. মাহবুবুর রহমান, দেলোয়ার হোসেন, মো. নাসিরসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে এখন পর্যন্ত ৪০ জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণ তাদের পড়াশোনার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।