মো. ইউসুফ আলী
জানুয়ারি ১, ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের কালিতলা পৌর নিউ মার্কেটস্থ কার্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ (রেজি নং-০০৪১১) এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান দিনাজপুর সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সাধুরাম রবিদাস।
এ সময় তাঁকে সহযোগিতা করেন একই দপ্তরের সহকারী পরিদর্শক মো. আলমগীর মিয়া। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন— সভাপতি মো. শহিদুল্লাহ, সহ-সভাপতি মো. জুয়েল, সাধারণ সম্পাদক মো. বিপ্লব এবং সহ-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. সাদাকাতুল বারী সাদা, আহমেদ শফি রুবেল ও সাবেক পৌর কাউন্সিলর এ.কে.এম মাসুদুল ইসলাম মাসুদ। এছাড়াও ফল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. রাজু, সাধারণ সম্পাদক মো. নাসিম এবং ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. মোকারম হোসেন মুকুল ও মো. রুস্তম আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কোষাধ্যক্ষ মো. মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মিন্টু, দপ্তর সম্পাদক মো. আসাদ, প্রচার সম্পাদক মো. সুমন। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আতাবুর রহমান, আব্দুল কাদের, মো. শাহিন ও মো. মাসুদ। বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা ও সমবায় আন্দোলনের গতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।