মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১৩, ২০২৬, ০৪:১৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দিনাজপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শহরের এলজিইডি মোড় সংলগ্ন মাহুতপাড়া প্রাঙ্গণে জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।
জেলা নবীন দলের সভাপতি মনজুর আহমেদ জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসলাম হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকারম হোসেন, মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না এবং পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগের কথা স্মরণ করেন। মিলাদ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আবুল হাসেম সিরাজী।
এদিকে, দোয়া মাহফিল শেষে জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর সদর উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে রাশেদুজ্জামান রুপমকে সভাপতি এবং খন্দকার আফাজউদ্দীন রাঙ্গকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির অনুমোদন দেন।