সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত ড. এনামুল হক

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১৪, ২০২৬, ০৭:৫৯ পিএম

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত ড. এনামুল হক

দিনাজপুর টিভি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাদরাসা পর্যায়) নির্বাচিত হয়েছেন ডক্টর এনামুল হক। তিনি বিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী বিজুল দারুল হুদা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও কামিল হাদীস বিভাগের প্রধান মুহাদ্দিস হিসেবে কর্মরত আছেন।

শ্রেণীকক্ষে পাঠদানে বিশেষ পারদর্শিতা, আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষার্থীবান্ধব উপস্থাপনার স্বীকৃতিস্বরূপ জেলা বাছাই কমিটি তাঁকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত করেছেন।

এর আগেও ২০০৪ ও ২০০৮ সালে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছিলেন।ড. এনামুল হক কেবল একজন শিক্ষকই নন, তিনি একজন প্রথিতযশা গবেষক ও কলামিস্ট। ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও গবেষণা সাময়িকীতে তাঁর শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 

উল্লেখ্য যে, ২০২৬ সালের অমর একুশে বইমেলায় তাঁর একটি গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।ড. এনামুল হকের এই সাফল্যে বিজুল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সুধীজন ও সাংবাদিকরা অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই অর্জন জেলার শিক্ষা খাতে এক নতুন প্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।