জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:০৫ পিএম
দিনাজপুরের খানসামা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন `রক্তরেখা ব্লাড ব্যাংক`-এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যবৃন্দ।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন চন্দ্র রায়, সহ-সভাপতি মো. আরিফ হোসেন, খানসামা উপজেলা শাখা কমিটির সভাপতি মো. রকি ইসলাম এবং দপ্তর সম্পাদক মো. সোহেল রানা।
এছাড়াও নীলফামারী শাখা কমিটির সভাপতি মো. নিশাদ ইসলাম, প্রচার সম্পাদক নয়ন ইসলাম, কোষাধ্যক্ষ অর্জুন রায় এবং খানসামা বাইকার ক্লাবের রেজাউল করিম বাদল এতে অংশ নেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, রক্তরেখা ব্লাড ব্যাংক শুরু থেকেই রক্তদান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন