জিন্নাত হোসেন
মার্চ ১১, ২০২৬, ০৫:২৯ পিএম
হুইপকে ফুলেল শুভেচ্ছা :ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের উদ্যোগে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়াকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হুইপ মো. আখতারুজ্জামান মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার ও কলেজের সচিব মো. শাহজাহান আলী।সংবর্ধনা অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য এ কে এম আজাদ এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য মো. আনোয়ারুল কবির এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ কেয়ার নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা হুইপ আখতারুজ্জামান মিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নার্সিং শিক্ষার প্রসারে তার বলিষ্ঠ ভূমিকা ও সহযোগিতার প্রত্যাশা করেন। সংবর্ধিত অতিথি হিসেবে হুইপ কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ধন্যবাদ জ্ঞাপন করেন।