মার্চ ১৪, ২০২৬, ১১:৪১ পিএম
দিনাজপুরে আর্তমানবতার সেবায় নিয়োজিত হওয়ার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন মানবকল্যাণ যুব ফাউন্ডেশন। শনিবার দিনাজপুরে এক সভার মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সংগঠনের নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ওমর ফারুক।
সমাজসেবা ও যুবশক্তির সমন্বয় ঘটিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে এই নতুন সংগঠনটি।কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি মো. সাজ্জাদুর রহমান ও মো. ওমর সানি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. শামীম ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রবিউল ইসলামকে মনোনীত করা হয়েছে।
এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ মো. ইয়ামিন ইসলাম, দপ্তর সম্পাদক মো. জাহিদুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. রাসেল মন্ডল দায়িত্ব পালন করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রচারণার বিষয়গুলো দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে প্রচার সম্পাদককে।
সংগঠনটির শিক্ষা, ধর্ম ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভাগগুলোকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাফেজ আল ইমরান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মো. আলমগীর হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখতে পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে মো. লিসান ইসলাম এবং তথ্য-প্রযুক্তি খাতে মো. শুভ ইসলাম কাজ করবেন। এছাড়া সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মো. সেলিম ইসলাম মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করবেন।
সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে পাঁচজন কার্যনির্বাহী সদস্য রাখা হয়েছে। তারা হলেন মো. ফজল করীম, আইনাল হক, শামীম ইসলাম, আল আমিন এবং ফয়সাল ইসলাম। সংগঠনের সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য একটি অভিজ্ঞ উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন মো. মুজাম্মেল হক প্রধান, মাওলানা মো. তৈয়বুর রহমান, মুফতি মো. শামীম ইসলাম, হাফেজ মো. মেহেদী হাসান এবং শাহীন ইসলাম। নবগঠিত এই কমিটি দিনাজপুরের বিভিন্ন এলাকায় শিক্ষা সহায়তা, কুরআন বিতরণ, রক্তদান কর্মসূচি ও বৃক্ষরোপণসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কাজে সরাসরি অংশ নেবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন