রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে ১০০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আতিউর রহমান

মার্চ ১৭, ২০২৬, ০৭:১১ পিএম

বিরলে ১০০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বিরলে উপহার দিচ্ছেন এমপি পিনাক। ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়নের ঢেড়াপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টু, ইউনিয়ন বিএনপি নেতা ফয়জুল ইসলাম, আমিন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য সাহিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৩ নম্বর ধামইর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোমিনুর ইসলামের সৌজন্যে এলাকার সহস্রাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার হিসেবে প্রতিটি পরিবারের হাতে শাড়ী, লুঙ্গী, সেমাই, চিনি ও দুধ তুলে দেওয়া হয়।

উপহার বিতরণকালে বক্তারা বলেন, সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। উৎসবের এই সময়ে উপহার পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।