রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর চেম্বার অব কমার্সের ৫৩তম বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১১, ২০২৬, ০৮:২৩ পিএম

দিনাজপুর চেম্বার অব কমার্সের ৫৩তম বার্ষিক সাধারণ সভা

চেম্বারের বার্ষিক সভা ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‍‍`র ৫৩তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি ও সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক। 

সভার শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।এরপর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিগত দিনে মৃত্যুবরণকারী দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‍‍`র সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের স্মরণে শোক প্রকাশ করা হয়। 

তাঁদের সম্মানার্থে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সভার মূল পর্বে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক। 

তিনি বিগত বছরের সাংগঠনিক কর্মকাণ্ডের বিবরণ দেন।চেম্বারের পরিচালক মোঃ রাহবার কবীর পিয়ালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল ও সহ-সভাপতি মোঃ শামীম কবির। সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন চেম্বারের সচিব মামুন-অর-রশিদ। এরপর সদস্যদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা পর্বে চেম্বারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেন সদস্যরা।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন চেম্বারের সদস্য মোঃ খালেকুজ্জামান বাবু, শাহিন খান, রাজিউর রহমান রাজু, মোঃ আইনুল হক, রেহাতুল ইসলাম খোকা, আল মামুন বিপ্লব ও শফিকুল ইসলাম সাজুসহ আরও কয়েকজন। তাঁরা সংগঠনের কার্যক্রমে আরও গতিশীলতা আনার আহ্বান জানান। সভায় চেম্বারের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেনসহ বর্তমান পরিচালনা পর্ষদের সকল পরিচালক ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় উপস্থিত অন্য নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মোঃ জর্জিস আনাম, মোঃ মোকাররম হোসেন এবং আলহাজ্ব শাহেদ রিয়াজ পিম। এছাড়া মানবেন্দ্র দাস মনোজ, মোঃ রুবেল ইসলাম, মোঃ মোস্তফা কামাল মিলন, মোঃ মঞ্জুর মুর্শেদ সুমন, মোঃ শামীম কবীর অপু, মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী ও মোঃ রেজওয়ানুল ইসলাম রিজুসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।