মে ৯, ২০২৬, ১১:১৬ পিএম
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৯ মে) উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের মাষ্টারের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, মরিচা ইউনিয়নের মাষ্টারের মোড়ের পশ্চিম পাশে লিটনের বাড়িতে হঠাৎ আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা বেশি থাকায় লিটনের বসতবাড়ির আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ঘর থেকে বের করা সম্ভব হয়নি।
এতে ঘরবাড়িসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁরা সবকিছু হারিয়ে বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন।অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশেপাশের বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সহায়তার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন