বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে জাতীয় অন্ধ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

মো: মামুনুর রশিদ

মে ১৬, ২০২৬, ০৬:৪৫ পিএম

দিনাজপুরে জাতীয় অন্ধ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল ভবনে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সংগঠনের বিগত বছরের কার্যক্রম ও আগামী দিনের আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আতাউর রহমান চৌধুরী। 

এরপর প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব পাঠ করেন নির্বাহী সদস্য আব্দুস সবুর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ জনাব আলী বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন। পরে সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ সুজা-উর-রব চৌধুরী আয়-ব্যয়ের বিবরণী পেশ করলে সাধারণ ও আজীবন সদস্যরা হাত তুলে তা অনুমোদন করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল। তিনি হাসপাতাল কমিটির প্রতিটি সদস্যকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে থেকে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানান। 

বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা চোখের রোগীদের কোনো রকম হয়রানি ছাড়া দ্রুত সেবা দেওয়ার ওপর জোর দেন তিনি।অনুষ্ঠানে পৌর প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো সাধারণ সভাটি সঞ্চালনা করেন কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মেহেরুল ইসলাম।