মে ২০, ২০২৬, ০২:২০ পিএম
দিনাজপুরে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের মূল প্রতিপাদ্য ছিল নীতি নির্ধারণ প্রক্রিয়ার আস্থা নির্মাণে মেট্রোলজি। শিল্প উৎপাদন থেকে শুরু করে স্বাস্থ্যসেবা পর্যন্ত প্রতিটি ধাপে সঠিক পরিমাপ ব্যবস্থা নিশ্চিত করার ওপর এখানে জোর দেওয়া হয়।জনআস্থা প্রতিষ্ঠায় মেট্রোলজির ভূমিকা অপরিসীম বলে বক্তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা এবং সিভিল সার্জন মোহাম্মদ আসিফ ফেরদৌস। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আতিকুর রহমানও এই আয়োজনে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. জুলফিকার আলী। মো. রিয়াজ উদ্দিনের সার্বিক পরিচালনায় সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন