জুন ১, ২০২৬, ০৮:৪৭ পিএম
দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে পারলেই দেশ এগিয়ে যাবে। তিনি আরও বলেন, বিএনপি সরকার জনগণের সরকার এবং শহীদ জিয়ার নিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছে বিএনপি সরকার।
সোমবার দিনাজপুর শহরের জেল রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা শ্রমিক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
দিনাজপুর জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সুলতান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী, সহ-সাধারণ সম্পাদক পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী,
প্রচার সম্পাদক বাবু এবং সদস্য হায়দার আলী। এছাড়াও সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন সিবিএ দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর কাইয়ুম, কোতয়ালী শ্রমিক দলের আহ্বায়ক রমজান আলী, সদস্য সচিব রাসেল, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন এবং গম গবেষণা ইনস্টিটিউট শ্রমিক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেটসহ অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের সুস্থতার জন্য দোয়া এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ রমজান আলী তালুকদার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন