জুন ৪, ২০২৬, ০২:৪২ পিএম
দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সুস্বাদু লিচুর মৌসুমকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লিচু ব্যবসায়ী, ক্রেতা ও পরিবহন সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতকরণে দিনাজপুর শহরের কালিতলা লিচুর আড়ত পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
পরিদর্শনকালে তিনি আড়তদার, ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি লিচু পরিবহন ও বিপণনের ক্ষেত্রে কোনো ধরনের চাঁদাবাজি, প্রতারণা বা আইন-শৃঙ্খলাজনিত সমস্যা দেখা দিলে নির্ধারিত সময়সীমার মধ্যেই দিনাজপুর জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
এ সময় পুলিশ সুপার বলেন, দিনাজপুরের লিচুর সুনাম ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। লিচু মৌসুমে ব্যবসায়ী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি সংশ্লিষ্ট সকলকে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন