জুন ৭, ২০২৬, ০৩:১২ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।রোববার বীরগঞ্জ থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতদের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। মাদক সংশ্লিষ্ট অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উত্তর সুজালপুর গ্রামের মো. ফারুক হোসেন, তাকে তিন মাসের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়। কাজল গ্রামের তাপস চন্দ্র রায়কে এক বছরের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাকড়াই গ্রামের মো. মুসিকুল ইসলাম ও কল্যাণী গ্রামের মো. উজ্জ্বলকে তিন মাসের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সকলের বাড়ি বীরগঞ্জ উপজেলায়।রায় কার্যকর হওয়ার পর দণ্ডপ্রাপ্তদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের স্কটের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন