রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কাহারোলে বায়োপেস্টিসাইড ব্যবহার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

মোঃ আরিফ ইসলাম

জুন ৯, ২০২৬, ০২:২৫ পিএম

কাহারোলে বায়োপেস্টিসাইড ব্যবহার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

ছবি-দিনাজপুর টিভি

টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের চানদুয়ারি গ্রামে বায়োপেস্টিসাইড ব্যবহার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, “রাসায়নিক কীটনাশকের অতিব্যবহার মাটির উর্বরতা নষ্ট করছে এবং খাদ্যশৃঙ্খলে বিষক্রিয়া ছড়াচ্ছে। বায়োপেস্টিসাইডের ব্যবহার কেবল রাসায়নিকের ওপর নির্ভরতা কমায় না, বরং নিরাপদ খাদ্য উৎপাদনেও সহায়ক ভূমিকা রাখে।” তিনি কৃষকদের পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম। তিনি বায়োপেস্টিসাইডের কার্যকারিতা ও সঠিক প্রয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের (কিউএমএস) কর্মকর্তা মো. খালিদ ইবনে আনোয়ার।সভাপতির বক্তব্যে মো. মাসুদ আলম বলেন, ফলন বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী টেকসই চাষাবাদের জন্য বায়োপেস্টিসাইড ব্যবহারের কোনো বিকল্প নেই। কৃষকদের মধ্যে এ ধরনের সচেতনতামূলক কর্মশালা ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখবে। 

অংশগ্রহণকারী কৃষকরা কর্মশালা থেকে প্রাপ্ত তথ্য ও পরামর্শ নিয়মিত অনুশীলনের প্রতিশ্রুতি দেন।উপস্থিত বক্তারা কৃষিতে নিরাপদ ও বিষমুক্ত উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ এবং স্থানীয় কৃষি অফিসের পরামর্শ গ্রহণের আহ্বান জানান।