শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

বাঙালির হৃদয়ে চির জাগরূক রবীন্দ্র-নজরুল: ড. এম সাদেক

কাশী কুমার দাশ

জুন ১১, ২০২৬, ০১:৫৯ পিএম

বাঙালির হৃদয়ে চির জাগরূক রবীন্দ্র-নজরুল: ড. এম সাদেক

ছবি-দিনাজপুর টিভি

যতই তর্ক-বিতর্ক থাকুক না কেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চিরকাল বাঙালির হৃদয়ে ও চেতনায় জাগ্রত থাকবেন। দিনাজপুরে সেন্টার ফর দিনাজপুর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ বৈঠকীতে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করা হয়েছে। বুধবার রাতে শহরের ঐতিহ্যবাহী হেদায়েত আলী পাবলিক লাইব্রেরির সভা কক্ষে ‍‍`বাঙালির মানস কাঠামোয় রবীন্দ্র-নজরুল‍‍` শীর্ষক এই ব্যতিক্রমী আড্ডার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও আড্ডার মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল হাসান এম সাদেক।তিনি তার বক্তব্যে বলেন যে বাংলা এবং বাঙালির আত্মপরিচয়ের মূল ভিত্তিই হলেন আমাদের এই দুই মহান কবি। রবীন্দ্রনাথ ও নজরুলকে বাদ দিয়ে কোনোভাবেই প্রমিত বাঙালি সাহিত্য চর্চা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। 

সেন্টার ফর দিনাজপুর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দিনাজপুর শাখার চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোঃ ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব, লেখক ও গবেষক চাষা হাবিব। তিনি একই সাথে পুরো অনুষ্ঠানটির সফল সঞ্চালনার দায়িত্ব পালন করেন।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন অধ্যাপক মোঃ ইদ্রিস মিয়া, অধ্যাপক কামরুজ্জামান গোপন এবং কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ। 

এছাড়া হেদায়েত আলী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুদ্দিন আখতার, কবি আব্দুল হাই, গবেষক ও কলামিস্ট জোবায়ের আলী জুয়েল এবং গবেষক ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল বক্তব্য রাখেন। স্থানীয় কবিদের মধ্যে কবি অদিতি রায়, কবি কাশী কুমার দাস ঝন্টু, কলামিস্ট মোঃ কাউছার আলী, কবি তাইজুল মণ্ডল এবং কবি মোজেল উদ্দিন তাদের মতামত ব্যক্ত করেন।

সাহিত্য আড্ডার শেষ অংশে কবি মোস্তানি আলম মোনাফ ও সাজিয়া খানম মৌ চমৎকার কবিতা আবৃত্তি করে দর্শকদের মুগ্ধ করেন। স্থানীয় লেখক, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমী নাগরিকেরা এই মননশীল আয়োজনে উপস্থিত ছিলেন।