রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে আধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়ে চালু হলো ডেইলি শপিং

নিজস্ব প্রতিবেদক

জুন ১৮, ২০২৬, ০৩:১৪ পিএম

দিনাজপুরে আধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়ে চালু হলো ডেইলি শপিং

নতুন সুপার শপের উদ্বোধন

নতুন আঙ্গিকে ও আধুনিক সেবার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নিয়ে দিনাজপুর শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সুপার শপ ‘ডেইলি শপিং’। গত ১৬ জুন বিকেলে শহরের সুইহারী-চৌড়ঙ্গী মোড় এলাকায় সোনালী ব্যাংকের নিচে প্রতিষ্ঠানটির নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে এই নতুন শাখার শুভ উদ্বোধন করেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর নবী।উদ্বোধনী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের একমাত্র স্বত্বাধিকারী মো. সাঈদ চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মকসেদুল ইসলাম টুটুল এবং পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ইসমাইল খান জন্স। 

এ ছাড়া প্রতিষ্ঠানের এজিএম মো. আকবর হোসেন ও এরিয়া ম্যানেজার নাজমুল হাসানসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কর্মকর্তা-কর্মচারীরা সেখানে অংশ নেন। নতুন শাখা চালুর এই বিশেষ আনন্দঘন মুহূর্তকে কেন্দ্র করে স্থানীয় ক্রেতাদের মাঝে ব্যাপক উচ্চারণ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।নতুন এই আউটলেট উদ্বোধন উপলক্ষে সাধারণ ক্রেতাদের জন্য আকর্ষণীয় বিভিন্ন অফার ও ছাড়ের বিশেষ আয়োজন করা হয়েছে। 

৯৯৯ টাকার কেনাকাটা করলে ক্রেতারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন ১ কেজি ওজনের প্রাণ চিনিগুঁড়া চাল এবং ৪৯৯ টাকার কেনাকাটায় পাচ্ছেন ১ লিটার ইউএইচটি তরল দুধ। এ ছাড়া উদ্বোধন উপলক্ষে পুরো এলাকায় সাত দিনব্যাপী বিশেষ মূল্যছাড়, একটি কিনলে একটি ফ্রি এবং আকর্ষণীয় নানা উপহার সামগ্রী জেতার সুযোগ রাখা হয়েছে। ভবিষ্যতে নিয়মিতভাবে গ্রাহকদের জন্য এমন সাপ্তাহিক ধামাকা অফার সচল রাখা হবে বলে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সাঈদ চৌধুরী জানান যে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় কেনাকাটাকে আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করাই তাদের মূল লক্ষ্য। এক ছাদের নিচে প্রয়োজনীয় সব গুণগত পণ্য পাওয়ার সুবিধার পাশাপাশি ক্রেতাদের দীর্ঘমেয়াদি আস্থা অর্জন করাই তাদের প্রধান উদ্দেশ্য বলে তিনি ব্যক্ত করেন।