সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর খাদ্যশস্য আড়তদার নির্বাচনে রক্তিম প্যানেলের জয়

জিন্নাত হোসেন

জুন ২০, ২০২৬, ১০:৩২ পিএম

দিনাজপুর খাদ্যশস্য আড়তদার নির্বাচনে রক্তিম প্যানেলের জয়

ছবি-দিনাজপুর টিভি

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপের ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ সালের মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদ পূর্ণ প্যানেল জয়লাভ করেছে।শনিবার (২০ জুন-২০২৬) অনুষ্ঠিত নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে রণজিৎ বসাক সমর্থিত (রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদ) এবং (রজত-মিঠূ পরিষদ) প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনে রণজিৎ বসাক সমর্থিত (রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদ) পূর্ণ প্যানেলে জয়লাভ করে।

নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন— সভাপতি রক্তিম বসাক, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি মো. আব্দুল গফুর, সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান (ডাবলু), সহ-সাধারণ সম্পাদক সুকর্ণ বসাক, কোষাধ্যক্ষ মো. সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মণি কুমার সাহা, দপ্তর সম্পাদক সুরেশ প্রসাদ, কার্যনির্বাহী সদস্য সন্দীপ বসাক, বাবুল প্রসাদ নন্দী ও গণেশ প্রসাদ সাহা।এই নির্বাচনে মোট ৫৭ জন ভোটারের মধ্যে ৫৪ জন তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিটি ভোটই প্রার্থীদের জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে।

নির্বাচন উপলক্ষে দিনাজপুর শহরের চুড়িপট্টি এলাকায় খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপ কার্যালয়ের সম্মুখে ব্যবসায়ী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচন চলাকালীন নির্বাচনের কার্যক্রম পরিদর্শন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ডস্পতি সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আশফাক আহমেদ অ্যাডভোকেট। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সুভাষ চন্দ্র রায় অ্যাডভোকেট ও শামীম বিন গোলাম পার্ল অ্যাডভোকেট।