জুন ২৬, ২০২৬, ০৯:২৪ পিএম
মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন` — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে দিনাজপুরে।শুক্রবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের সামনে প্রথম আলো ট্রাস্ট এর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
বন্ধুসভা দিনাজপুর এর সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত প্রজন্ম গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।
তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও ইতিবাচক কাজে যুক্ত করার ওপর জোর দেন বক্তারা।অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহতা, তরুণ সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।শেষে মাদকের বিরুদ্ধে স্লোগান দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন