রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর পরিবেশক সমিতির নতুন কমিটি নেতৃত্বে রানা ও শামীম

জিন্নাত হোসেন

জুলাই ৫, ২০২৬, ০৮:২৭ পিএম

দিনাজপুর পরিবেশক সমিতির নতুন কমিটি নেতৃত্বে রানা ও শামীম

ছবি : দিনাজপুর টিভি

দিনাজপুর পরিবেশক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এই নতুন কমিটি ঘোষিত হয়েছে। ঘোষিত এই নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রেজওয়ান হোসেন চৌধুরী (রানা) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ শামীম কবির।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মামুন বিপ্লবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে ১৫ সদস্যের এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি এম এ মামুন বিপ্লব ও মোঃ রিফাত হাসান (রাব্বুল), যুগ্ম সম্পাদক এ কে এম হাসানুর রহমান (সোহাগ) ও মোঃ ইকবাল, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সালাম। 

এছাড়াও সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউল্লাহ জুয়েল, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, ক্রীড়া সম্পাদক মোঃ বায়েজিদ শফিউল্লাহ, ধর্মীয় সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক অসীম চক্রবর্তী এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ খোরশেদ আলম, মোঃ সুলতান মাহমুদ (জুয়েল) ও মোঃ সাঈদ হোসেন।

সর্বসম্মতিক্রমে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই নতুন কমিটি আগামী দুই বছর (৩ জুলাই ২০২৬ থেকে ৩ জুলাই ২০২৮ পর্যন্ত) দিনাজপুরের পরিবেশকদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের সামগ্রিক উন্নয়নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।