জুলাই ৭, ২০২৬, ০৭:৪৫ পিএম
দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সংগঠনটির নিজস্ব ভবনের মহেশ প্রসাদ স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আশফাক আহমেদ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রক্তিম বসাক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম মাজেদুর রহমান। ১১ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি মো. আব্দুল গফুর, সহ-সাধারণ সম্পাদক সুকর্ন বসাক, কোষাধ্যক্ষ মো. সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মনি কুমার সাহা এবং দপ্তর সম্পাদক সুরেশ প্রসাদ। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সন্দীপ বসাক, বাবুল প্রসাদ নন্দী এবং গনেশ প্রসাদ সাহা।
শপথ গ্রহণ শেষে নতুন কমিটির নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, দিনাজপুর অঞ্চলের খাদ্যশস্য ব্যবসায়ী ও আড়তদারদের স্বার্থ রক্ষায় এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে তারা নিষ্ঠার সাথে কাজ করে যাবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে সংগঠনের সদ্য সাবেক সভাপতি রনজিত বসাকের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানুসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভার শেষে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন