রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে কর্মশালা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০৯:৩৮ পিএম

নবাবগঞ্জে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে কর্মশালা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের নবাবগঞ্জে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব জোরদারের লক্ষ্যে দুই দিনব্যাপী ‍‍`জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়‍‍` শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ হলরুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়।সমান আওয়াজ‍‍` প্রকল্পের উদ্যোগে এবং খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‍‍`সমান আওয়াজ‍‍` প্রকল্পের সিনিয়র মনিটরিং রিসোর্স অফিসার ইবনে আজম, নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন, ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাদিজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।কর্মশালায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি, নারীর নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং বৈষম্য দূরীকরণ বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। 

আয়োজকদের মতে, স্থানীয় পর্যায়ে জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা এবং সক্ষমতা বৃদ্ধিতে এই ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় এবং তাদের অধিকারের বিষয়ে সচেতন করার প্রক্রিয়াটি নবাবগঞ্জ উপজেলায় চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। দুই দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় বিভিন্ন প্রতিনিধি অংশ নিচ্ছেন। স্থানীয় সমাজ গঠনে জেন্ডার সমতা নিশ্চিত করার ক্ষেত্রে এই অংশগ্রহণমূলক আলোচনা নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।