রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কাহারোলে কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মনজুরুল

মোজাম্মেল হক

জুলাই ১৬, ২০২৬, ১২:৩৮ পিএম

কাহারোলে কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মনজুরুল

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের কাহারোলে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে কাহারোল উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী কৃষক এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি সবজি উৎপাদন বৃদ্ধি করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এর মাধ্যমে দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপকারভোগী কৃষকদের মাঝে সরকারি নির্দেশনা অনুযায়ী বিনামূল্যে এসব উপকরণ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির কার্যক্রম শুরু হলো। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রণোদনা স্থানীয় কৃষিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রান্তিক চাষিদের অর্থনৈতিক স্বাবলম্বী হতে সহায়তা করবে।