বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সবাইকে নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চাই‍‍` সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ০৩:২০ পিএম

সবাইকে নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চাই‍‍` সমাজকল্যাণমন্ত্রী

ছবি - সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে কৃষি প্রণোদনা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই উপকরণগুলো তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়নে আগামী প্রজন্মের সুস্থতার জন্য অন্তত একটি করে খেলার মাঠ তৈরির ঘোষণা দেওয়া হয়।সব ধর্মের মানুষকে নিয়ে একটি হিংসামুক্ত দেশ গড়ার আহ্বান জানানো হয়।চলতি ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় গৃহস্থালি পুকুরে দেশি ছোট মাছ চাষের প্রদর্শনীর বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। 

একই সঙ্গে স্থানীয় সরকার হতে প্রাপ্ত মন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের বাইসাইকেল এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদানের চেক দেওয়া হয়। প্রান্তিক চাষিদের জন্য ছিল বিনামূল্যে গাছের চারা, শাকসবজি ও মরিচের বীজসহ প্রয়োজনীয় উপাদান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ে উৎপাদন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।