রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে কৃষকদের মাঝে চারা ও সার বিতরণ

আতিউর রহমান

জুলাই ১৮, ২০২৬, ০৪:০৪ পিএম

বিরলে কৃষকদের মাঝে চারা ও সার বিতরণ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরলে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃষি প্রণোদনার আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, প্রতিটি কৃষি প্রণোদনা প্রকৃত কৃষকের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে। স্বচ্ছতার সঙ্গে তালিকা যাচাই করে সহায়তা প্রদান করা হবে এবং বিরলের মাটিতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। বিগত ১৭ বছরের কার্যপ্রণালীর পরিবর্তে বর্তমান সরকার জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে, যেখানে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রকৃত কৃষকদের মূল্যায়ন করা হবে।

তিনি আরও জানান, এই উপজেলায় ‍‍`কৃষক কার্ড‍‍` তৈরির পাইলট প্রকল্প শুরু হয়েছে। একটি পরিবারের একাধিক সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে এবং কোনো অনিয়ম দেখলে প্রশাসনকে সরাসরি জানানোর আহ্বান জানান তিনি।উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখির সঞ্চালনায় অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার তুলে দেওয়া হয়।