আগস্ট ৩, ২০২৬, ১০:৫২ পিএম
যান্ত্রিক ত্রুটির কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর সচল হয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিট। এই ইউনিট থেকে বর্তমানে জাতীয় গ্রিডে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে ইউনিটটি উৎপাদনে ফেরে।বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
তিনি জানান, গত শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে ১২৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতা সম্পন্ন এক নম্বর ইউনিটে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। পরে প্রকৌশলীরা ত্রুটি সারিয়ে রাত দেড়টার দিকে ইউনিটটি পুনরায় চালু করেন। যন্ত্রাংশ পুরোনো হয়ে যাওয়ায় এই ইউনিটে মাঝেমধ্যেই ত্রুটি দেখা দেয় বলে জানান তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের তিন নম্বর ইউনিটও চালু রয়েছে এবং সেখান থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর আগে ২০২০ সালের নভেম্বর থেকে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দুই নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন