শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির পদযাত্রা ও পথসভা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৫, ২০২৬, ০৭:০০ পিএম

নবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির পদযাত্রা ও পথসভা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বিশাল পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত এই পদযাত্রায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

নবাবগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে এই কর্মসূচি সমাপ্ত হয়।পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি তার বক্তব্যে বিগত সতেরো বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন যে দেশের মানুষ এতদিন ভোটাধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। 

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দেশের জনগণ বর্তমানে একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাসহ বিপুলসংখ্যক কর্মী অংশ নেন।