সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমার এই সহযোগিতা করা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০২৬, ০৮:২৩ পিএম

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমার এই সহযোগিতা করা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের বসার সুবিধার্থে আরও দুটি নতুন চেয়ার সেট প্রদান করা হয়েছে। বিশিষ্ট শিল্পপতি, চট্টগ্রামের জাহাজ ব্যবসায়ী এবং সমাজসেবক আলহাজ্ব মো. আহসান হাবীব সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছেন।শনিবার আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই সামগ্রী হস্তান্তর করা হয়।

জিয়া হার্ট ফাউন্ডেশনের প্যাট্রন সদস্য আহসান হাবীবের দেওয়া এই চেয়ার সেটগুলোতে একসঙ্গে ছয়জন মানুষ বসতে পারবেন। এ সময় তিনি জানান যে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা এবং অসহায় মানুষের কল্যাণে তার এই ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই তিনি এসব জনকল্যাণমূলক কাজ করে থাকেন বলে মন্তব্য করেন।

প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের অন্যতম নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্রে পরিণত হয়েছে এবং দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে উন্নত সেবা নিতে আসেন উল্লেখ করে তিনি নিজের গভীর সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে এই হাসপাতালের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তিনি নিজের পরিবার ও অসুস্থ স্ত্রীর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু ও হাসানুজ্জামান উজ্জ্বল। এছাড়াও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস-এর সাধারণ সম্পাদক আবু তাহের এবং সহকারী পরিচালক গোলাম রসুল রকেটসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।