সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ আরিফ ইসলাম

আগস্ট ১৩, ২০২৬, ০৮:১৬ পিএম

বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজন ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র ‍‍`দৈনিক করতোয়া‍‍` ৫১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে র‍্যালি, স্মৃতিচারণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জ পৌরশহরে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক করতোয়ার বীরগঞ্জ প্রতিনিধি মীর কাশেম লালু। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বক্তারা পত্রিকার দীর্ঘ পাঁচ দশকের গৌরবময় পথচলা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে পত্রিকাটির সাহসী ভূমিকা এবং দেশের গণমাধ্যমে এর অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে পত্রিকাটি আগামীর দিনগুলোতেও সাধারণ মানুষের মুখপত্র হিসেবে কাজ করে যাবে। পরে কেক কাটার মধ্য দিয়ে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।