বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

বীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ০৮:২২ পিএম

বীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী বীরগঞ্জ উপজেলার ৫৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে বীরগঞ্জ সাইন্স একাডেমির উদ্যোগে শালবন মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্থানীয় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে এই আয়োজন করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।বীরগঞ্জ সাইন্স একাডেমির পরিচালক ধনেশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আসাদুল ইসলাম দুলাল। 

এ ছাড়া ইউনাইটেড লিবারেল কলেজের অধ্যক্ষ আলামীন প্রামানিকসহ এলাকার শিক্ষক, অভিভাবক ও বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য কেবল তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং পরিবার ও প্রতিষ্ঠানের জন্য এক বড় গৌরবের বিষয়।মেধাবী তরুণদের সঠিক পথে পরিচালিত করতে পারলে তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।অনুষ্ঠানের শেষ পর্বে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় সফলতা কামনা করা হয়।