আগস্ট ১৫, ২০২৬, ০৩:৫৯ পিএম
দিনাজপুরের হিলিতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিরাশিতম জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ক্বাছামিয়া ইমদাদুল উলুম ক্বাওমী মাদ্রাসায় এই আয়োজন করা হয়।হাকিমপুর পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের নির্দেশে আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়া ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক শফিকুল ইসলাম। এরপর এতিম ছাত্রদের হাতে খাবার তুলে দেন দলীয় নেতারা।
অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও পৌর বিএনপির সহসভাপতি ফরিদ খান উপস্থিত ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেল হোসেনসহ আরও অনেকে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন